সর্বশেষ
দ্বীনি চেতনা ও মানবিকতায় মানুষের পাশে নাজাত মোহাম্মদ আব্দুস সাত্তার নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক পরিচয় ও দলীয় শৃঙ্খলা নিয়ে উদ্বেগ শেরপুরে শহীদ দারোগালী পৌর পার্কে বেলা ২টা বাজলেই খাবারের অপেক্ষায় অসহায় মানুষ, মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫ জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো জবি সাহিত্য সংসদ পাস্তা প্রিয় মাহমুাদা খানম যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

কামাল হোসেন
  • আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

অদ্য ২০ অক্টোবর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৬টি শাড়ী, ০৮টি থ্রী-পিস, ০৮টি কম্বল, ০১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি ও ২৪৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪,৪২,৩২৫/-(চার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁচিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬