সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

মাদকের টাকা না পেয়ে ছেলের নির্যাতনে প্রাণ গেল মায়ের, নিজেও আত্মহত্যার চেষ্টা ছেলের

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে মাদকের টাকা না পেয়ে এক সন্তান নিজ মায়ের উপর শারীরিক নির্যাতন চালায়। অভিমানে ও মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মায়ের মৃত্যু হয়েছে বিষপানে। পরবর্তীতে ছেলে নিজেও আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা সরকার পাড়ায়। নিহত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকাসক্ত ছেলে সাব্বির হোসেন তার মা সাবিনা ইয়াসমিনের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছেলের মারধরের শিকার হন মা।

অপমান ও হতাশা সইতে না পেরে রাতেই সাবিনা ইয়াসমিন কীটনাশক পান করেন। পরে ছেলে সাব্বির হোসেনও বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মায়ের মৃত্যু হয়। ছেলেটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

পুলিশ বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন রেজা জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং সামাজিক অবক্ষয়ের নির্মম চিত্র। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদকের টাকা না পেয়ে ছেলের নির্যাতনে প্রাণ গেল মায়ের, নিজেও আত্মহত্যার চেষ্টা ছেলের

আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫