সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

ভুল স্টেশনে নেমে বিপদের ফাঁদে, কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

সিলেট থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রেনের ভুল স্টেশনে নেমে ভয়াবহ ঘটনার শিকার হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। কুলাউড়ায় নামার পর এক ব্যক্তি তাকে সহায়তার কথা বলে গাড়িতে তোলে এবং পরে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, গত ৩০ জুন কিশোরী ও তার মা সিলেট থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে ফিরছিলেন। ট্রেনের ভিড়ে কিশোরী তার মাকে হারিয়ে ফেলে এবং ভুল করে কুলাউড়া স্টেশনে নেমে যায়। সেখানে আক্তার আলী (২৮) নামের এক প্রাইভেটকার চালক নিজেকে সহায়তাকারী হিসেবে পরিচয় দেয় এবং বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নেয়।

পরবর্তীতে সে কিশোরীকে সিলেট শহরের একটি হোটেলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানে সে ভুয়া পরিচয়ে বিয়ের আশ্বাস দেয় এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর মোবাইল কেড়ে নিয়ে কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের মতো করে ২০ হাজার টাকা দাবি করে।

পরিবার বিষয়টি কুলাউড়া রেলওয়ে থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে ৭ জুলাই রাতে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্তার আলীকে গ্রেপ্তার করে।

থানার উপপরিদর্শক (এসআই) দীপক দেওয়ান বলেন, “আক্তার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”

জানা গেছে, আক্তার আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। সে একজন প্রাইভেটকার চালক এবং নিয়মিত কুলাউড়া রেলস্টেশন থেকে যাত্রী পরিবহন করত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুল স্টেশনে নেমে বিপদের ফাঁদে, কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫