সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা: তানোরের আশিকুর গ্রেপ্তার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে মো. আশিকুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকি-টকি এবং ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। আটক আশিকুর রহমান রাজশাহীর তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি মাইক্রোবাস থামানোর সংকেত দেওয়া হলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দেন। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি দাবি করেন, গাড়িতে একজন আসামি রয়েছে এবং তিনি র‍্যাবের দায়িত্বে আছেন। তিনি একটি র‍্যাব পরিচয়পত্রও দেখান।

তবে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা আইডি কার্ড যাচাই শুরু করে। প্রাথমিকভাবে সেটি ভুয়া প্রমাণিত হওয়ায় পুলিশ তাকে আটক করতে গেলে মাইক্রোবাসে থাকা বাকি পাঁচজন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। আশিকুর রহমানকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে বরখাস্ত হয়েছেন এবং এখন আর কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত নন।

ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া পরিচয়পত্র, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা।

পালিয়ে যাওয়া মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের নাম—জুয়েল (৩৮), চালক রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন জানান, সাবেক সেনা সদস্য আশিকুর রহমান ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। পুলিশ সতর্কতা অবলম্বন করে তাকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা: তানোরের আশিকুর গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫