সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’: মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে উত্তপ্ত উত্তরা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শত শত শিক্ষার্থী সড়কে নেমে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করে।

সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে গোলচত্বরে জড়ো হতে থাকেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দিতে থাকেন—‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’। সড়কের ওপর বসে তারা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ একাধিকবার তাদের সরিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। আন্দোলনকারীরা বলেন, “আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, কোনো তদন্তের স্বচ্ছতা নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি:

১. দুর্ঘটনায় নিহতদের নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
৩. ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ
৫. ঝুঁকিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ উড্ডয়ন বাতিল
৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার ও নিরাপত্তা বাড়ানো

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিজিআই (৭০১) বিধ্বস্ত হয়। প্রচণ্ড শব্দে বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে, আর তারা প্রশাসনের কাছ থেকে জবাবদিহিতা ও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’: মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে উত্তপ্ত উত্তরা

আপডেট সময় : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫