সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ৪ জুন। এ বছরও বিশ্বজুড়ে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে একত্রিত হয়েছেন। সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ১০ লাখের বেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।

প্রতিবছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলে হজের আনুষ্ঠানিকতা। এই সময় হাজিরা মিনায় অবস্থান, আরাফাতের ময়দানে জমায়েত, মুজদালিফায় রাত যাপন ও জামারায় শয়তানকে পাথর নিক্ষেপসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো পালন করেন।

৫ জুন পালিত হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন—আরাফাত দিবস। এদিন লাখো হাজি আরাফাতের বিশাল প্রান্তরে জড়ো হয়ে নামাজ আদায় ও দোয়ার মাধ্যমে দিন অতিবাহিত করেন। এখানেই অবস্থিত ঐতিহাসিক জাবালে রহমত, যেখানে হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের বিখ্যাত খুতবা প্রদান করেছিলেন।

পরদিন ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন

আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫