সর্বশেষ
খেলনা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন

নারী নেত্রীকে লাঞ্ছনার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ চৌধুরী গ্রেফতার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জামালখানে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক সমাবেশে নারী নেত্রীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা।

রোববার (১ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাম ছাত্রজোটের এক নারী নেত্রীকে লাথি মেরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন আকাশ চৌধুরী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিকে শনাক্ত করেন। এরপর রোববার কোতোয়ালি থানার লালদিঘী মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জানা যায়, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে।

এর আগে, গত ২৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযুক্ত আকাশ চৌধুরীকে ছাত্র শিবিরের কর্মী দাবি করেন। ঘটনার পরপরই জামায়াতে ইসলামী কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।

পরে, ২৯ মে এক সংবাদ সম্মেলনে নারী নেত্রীদের লাঞ্ছনার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় গণতান্ত্রিক ছাত্রজোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী নেত্রীকে লাঞ্ছনার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ চৌধুরী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫