সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

নওগাঁর পোরশায় ভাই-বোন খুনের ঘটনায় ঘাতক নুরুন্নবী আটক

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর একই বাড়িতে আপন দুই ভাই-বোনকে স্বর্ণালঙ্কারের লোভে হত্যা করে নুরুন্নবী (৩৫)। হত্যাকারী নুরুন্নবী উপজেলার বানমহন গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে পোরশা সদরের গবিরাকুড়ি কদুপনা পাড়ায় বিয়ে করে প্রায় একযুগ ধরে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল। হত্যার পর সে প্রায় দেড় মাস ধরে পলাতক ছিল। গত সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার পোরশা পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেন শাহের ছেলে নূর মোহাম্মদ (৫৫) ও রেজিয়া খাতুন (৫৮) আপন দুই ভাই-বোন একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। রেজিয়া খাতুন স্বামী পরিত্যাক্তা এবং তার কোন সন্তান না থাকায় তিনি নুরুন্নবীকে ছেলের মর্যাদা দিয়ে মা-ছেলেরসম্পর্ক তৈরি করেন। সেই থেকে রেজিয়াদের বাড়ি যাতায়াত ছিল তার। রেজিয়ার কাছে বেশকিছু স্বর্ণালঙ্কার দেখে লোভে পড়ে নুরুন্নবী। স্বর্ণগুলো পেতে গত ৭ এপ্রিল বাড়িতে প্রবেশ করে রেজিয়া খাতুন ও নুর মোহাম্মদকে হত্যা করে সে। হত্যার পর রেজিয়ার গলার হার ও কানের দুলসহ বেশকিছু স্বর্ণ নিয়ে পালিয়ে যায় নুরুন্নবী। এ ঘটনায় ওইদিন নিহতদের বড়ভাই ফজলে আহম্মাদ পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বয়রাতৈল ইউনিয়নের বেটুয়া পশ্চিমপাড়ার জনৈক সুরুজ মিয়ার ফার্নিচারের দোকান থেকে নুরুন্নবীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা সোনা বিক্রির এক লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুন্নবী খুনের কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর পোরশায় ভাই-বোন খুনের ঘটনায় ঘাতক নুরুন্নবী আটক

আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫