সর্বশেষ
নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক পবায় ফসলি জমি ভিজে যাওয়া নিয়ে সংঘর্ষ-ডিপ মালিক আহত তুমি আমার আশীর্বাদ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা কারাতে দলের নতুন কোচ হলেন আশরাফুল আলম সুমন

ধনবাড়ীর সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনের কঠোর প্রস্তুতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোট–২০২৬ সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হয়।প্রশাসন সূত্র জানায় ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করা যাবে।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।এ লক্ষ্যে ধনবাড়ীবাসীর সচেতনতা সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
প্রশাসন আশা প্রকাশ করে জানায় সকলের সম্মিলিত সহযোগিতায় ধনবাড়ী উপজেলায় একটি শান্তিপূর্ণ ও আদর্শ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধনবাড়ীর সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

আপডেট সময় : ০৭:৫৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬