সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসী পরিবারের মাইক্রোবাসে ভয়াবহ ডাকাতি, গুলিবিদ্ধ হেলপার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গভীর রাতে এক প্রবাসী পরিবারের মাইক্রোবাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশের তাড়া খেয়ে ডাকাতদের গুলিতে রেকার হেলপার আহত হন।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে, উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায়। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন জর্ডানফেরত প্রবাসী বিউটি আক্তার, তার পরিবার ও স্বজনরা।

ঘটনার বিবরণে জানা যায়, টঙ্গি থেকে মাইক্রোবাসে করে বাড়ির পথে রওনা হয় প্রবাসীর পরিবার। গাড়িতে ছিলেন বিউটি আক্তার, তার ভাসুরের স্ত্রী সুমাইয়া আক্তার, শ্বশুর আব্দুল হামিদ ও পরিবারের আরও কয়েকজন সদস্য। পথিমধ্যে একটি হাইস গাড়ি তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। হাইস গাড়ি থেকে নেমে আসা ৭-৮ জনের ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছয়টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুটে নেয়।

পরে মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে ডাকাতদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। এতে রেকার হেলপার গুলিবিদ্ধ হন। ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, মাইক্রোবাস চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল শুরু থেকেই সন্দেহজনক আচরণ করছিলেন এবং বারবার গন্তব্য পরিবর্তন করে ঘুরাতে থাকেন। তাদের ধারণা, ডাকাতির সঙ্গে চালক ও হেলপার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম জানান, ডাকাতদের ব্যবহৃত হাইস গাড়ি এবং প্রবাসী পরিবারের মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ডাকাত চক্রকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসী পরিবারের মাইক্রোবাসে ভয়াবহ ডাকাতি, গুলিবিদ্ধ হেলপার

আপডেট সময় : ০৮:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫