সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় হাওরের ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (২২ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত ক্ষতি প্রতিরোধে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় পর্যটকদের হাউজবোটে প্রবেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও বলা হয়েছে, সুনামগঞ্জের সব পর্যটন এলাকায় জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার (২১ জুন) টাঙ্গুয়ার হাওর ভ্রমণসংক্রান্ত ১৩ দফা নির্দেশনা জারি করেছিল জেলা প্রশাসন।

উল্লেখ্য, সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় বিস্তৃত এই হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। ১২ হাজার ৬৫৫ হেক্টর আয়তনের হাওরটিতে রয়েছে ছোট-বড় ১০৯টি বিল এবং অসংখ্য খাল-নালার বিস্তার, যা একে এক অনন্য প্রাকৃতিক পরিবেশে পরিণত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫