সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

জুনে মৌসুমী নিম্নচাপ ও বন্যার আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রাও

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

চলতি জুন মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে মাসজুড়ে বজ্রঝড়, তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, জুন মাসে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসটিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৬ থেকে ৮ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সময়ে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি ধরনের (৩৮-৩৯.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া জুন মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের মতে, আবহাওয়ার এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুনে মৌসুমী নিম্নচাপ ও বন্যার আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রাও

আপডেট সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫