সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

ঢাকার চানখারপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর শাহবাগ থানার সাবেক পুলিশ কর্মকর্তাসহ আটজনকে এ মামলায় আসামি করা হয়েছে, যাদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে এবং চারজন পলাতক।

এদিন সকালে চার গ্রেফতারকৃত আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়। তারা হলেন–শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ, এবং তিন কনস্টেবল–সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।

এ মামলার পলাতক চার আসামি হলেন–ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

পলাতক আসামিদের অনুপস্থিতিতে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেছে ট্রাইব্যুনাল। এর আগে গত ৩ জুন পলাতকদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশনা অনুসারে একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ২২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫