সর্বশেষ
নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রেস্তোরা সমিতির সভাপতি গাজী ওসমান গনি সাভার সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের ‘অভয়ারণ্য’—দুর্নীতি, ঘুষ আর ক্ষমতার দাপটে অতিষ্ঠ সেবাগ্রহীতা গাইবান্ধায় কালোবাজারি তেলের কারবারে জড়িত মাদ্রাসা শিক্ষক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা—এলাকায় তীব্র প্রতিক্রিয়া চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে জোরালো যৌথ অভিযান প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি লিজের জমি দখল, ঘর নির্মাণে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে প্রীতিভোজে অংশ নিলেন চকবাজার থানার ওয়ার্ড ২৯-এর কাউন্সিলর প্রার্থী জননেতা হাজী টিপু সুলতান

চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে গরু নিয়ে ঢাকায় গিয়েছিল একটি মিনি ট্রাক। ঢাকায় গরু নামিয়ে দিয়ে ট্রাকটি কয়েকজন যাত্রী নিয়ে পুনরায় রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। ফেরার পথে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় যানজটে আটকে পড়ে যানটি।

এ সময় হঠাৎ ট্রাকের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর পুরো সময়জুড়ে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি যানজটে যে স্থানে থেমে ছিল, তার নিচে ভূগর্ভস্থ গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫