সর্বশেষ
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত নেত্রকোণায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪

চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধরা হলেন—জসিম উদ্দিন (৪০), তার স্ত্রী রুমানা আক্তার (৩৫) ও মেয়ে আফসানা (৮)। স্থানীয়রা জানান, রাতে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এসময় তিনজনই দগ্ধ হন এবং চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, “আশেপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।”

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৭:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫