সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

গাজার প্রতিটি নাগরিক চরম খাদ্য সঙ্কটে: জাতিসংঘের গভীর উদ্বেগআন্তর্জাতিক ডেস্ক |

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার প্রতিটি বাসিন্দা বর্তমানে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (OCHA)। সংস্থাটির মুখপাত্র টম ফ্লেচার সম্প্রতি এক বিবৃতিতে বলেন, এটি বিশ্বের একমাত্র এলাকা যেখানে পুরো জনগোষ্ঠী খাদ্য সঙ্কটে ভুগছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লেচার বিষয়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিশ্লেষণ করে বলেন, জোরপূর্বক দুর্ভিক্ষ সৃষ্টি করা স্পষ্টতই যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। তাঁর ভাষায়, “এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হয়। শেষ পর্যন্ত আদালতই সিদ্ধান্ত দেবে, তবে ইতিহাসও এই অন্যায়ের বিচার করবে।”

তিনি আরও বলেন, গাজার ভয়াবহ অবস্থা বিশ্বের বিভিন্ন দেশের মনোভাব বদলে দিয়েছে। অনেক রাষ্ট্র এখন ইসরায়েলের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিচ্ছে।

প্রসঙ্গত, প্রায় তিন মাসের টানা অবরোধের পর ইসরায়েল সম্প্রতি গাজায় সীমিত আকারে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে। এই অবরোধ চলাকালে খাদ্য, ওষুধ, জ্বালানি এবং জরুরি আশ্রয় সামগ্রী প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল, যার ফলে বিপর্যয় আরও তীব্র হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজার প্রতিটি নাগরিক চরম খাদ্য সঙ্কটে: জাতিসংঘের গভীর উদ্বেগআন্তর্জাতিক ডেস্ক |

আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫