সর্বশেষ
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক পবায় ফসলি জমি ভিজে যাওয়া নিয়ে সংঘর্ষ-ডিপ মালিক আহত তুমি আমার আশীর্বাদ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা কারাতে দলের নতুন কোচ হলেন আশরাফুল আলম সুমন স্বাধীনতা দিবসে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি: শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

 ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০)কে আটক করেছে র্যাব নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার। আটক বেকু হাসান (৪০) গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। র্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই বেকু হাসান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলেন। এদিকে প্রধান আসামি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত জয়ের বড় বোন জান্নাত আক্তার। তিনি বলেন, “এই মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনবে।” এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “র্যাব আসামিকে থানায় হস্তান্তর করার পর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক তরুণ নিহত হন। নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

আপডেট সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬