সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

কাশিয়ানীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামে নিজ বাড়ি থেকে মো. রেজাউল শেখ (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) জনি।

আটক রেজাউল শেখ ওই গ্রামের মৃত আওয়াল শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে দোলাগ্রামে অভিযান চালিয়ে রেজাউলকে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ওসি আরও জানান, রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি, কাশিয়ানী থানা এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে এমন কার্যকর অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাশিয়ানীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫