সর্বশেষ
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক পবায় ফসলি জমি ভিজে যাওয়া নিয়ে সংঘর্ষ-ডিপ মালিক আহত তুমি আমার আশীর্বাদ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা কারাতে দলের নতুন কোচ হলেন আশরাফুল আলম সুমন স্বাধীনতা দিবসে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি: শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয়

 বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম বিভাগের এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে পবিত্র ঈদ উপলক্ষে বান্দরবানে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। খেঁয়াজু পাড়ায় তৈয়ব তাহেরের খামারবাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে সাধারণ পরিষদের সভাপতি নুর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় বক্তব্য দেন সমন্বয়কারী ও ক্রিয়েটর এডমিন মোঃ আনিসুল হক চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম এবং মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের। এ সময় সাধারণ পরিষদের সহ-সভাপতি ও এডমিন সদস্য লায়ন আলহাজ্ব এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), আইরিন মনীষা, মুন আলমগীর, মঈন উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, মানবিক পরিষদ ও এডমিন সদস্যদের নেতৃবৃন্দ যথাক্রমে মন্জু, কামরুন নাহার, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ হিরু, জসিম উদ্দিন, মোঃ বাহার, মানিক, মমতাজ নাছরিন, নাসিমা, শাপলা, আবদুর রহিম, নাছিমা আকতার নেলী, আজিজ মাহমুদা, ফাতেমা মোনায়েম, মোঃ রহিম, মোঃ এয়াকুব, মোঃ রাশেদ, এস.এম. মহিউদ্দিন, আজগর আলী, বেলাল, লোকমান, জসিম, মান্নান, বেলাল উল্লাহ, আলাউদ্দিন, জাকারিয়া, বক্কর, নুরুল আমিন, জাহেদ, সাহেদ, তসলিম, ইমরান, কামরুলসহ এসএসসি ’৯১ ব্যাচের অসংখ্য বন্ধু-বন্ধবী। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বন্ধুত্বের টানে বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে। বক্তারা বলেন, বন্ধুত্বের এই অমলিন বন্ধন অটুট রেখে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগকে সারা দেশের সেরা মানবিক সংগঠনে পরিণত করার প্রত্যয় রয়েছে। সভায় সদ্য সমাপ্ত রমজান মাসে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতার এবং ঈদ উপহার বিতরণের কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে গরিব ও অসচ্ছল মেয়েদের বিয়ে এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় মানবিক কার্যক্রম আরও ব্যাপক করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বর ২০২৬ সালে সারা দেশ থেকে অন্তত দুই হাজারের বেশি বন্ধুর অংশগ্রহণে একটি মহা মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেওয়া হয়। বক্তারা একসুরে বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা দেশে ছড়িয়ে পড়ুক এই বন্ধুত্বের বন্ধন। শেষে সভাপতি নুর উদ্দিন জাহেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয়

আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬