সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

উখিয়ায় পাষণ্ড বাবার নির্মমতা: চার বছরের মেয়েকে হত্যা করে ফেলে দিল খালে

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় এক মাদকাসক্ত পিতার নৃশংসতায় প্রাণ হারাল চার বছরের একটি নিষ্পাপ শিশু। মেয়েকে নির্মমভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে দেন বাবা আমান উল্লাহ (৩২)। নিহত শিশুর নাম কানিছ ফাতেমা জ্যোতি।

শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে উখিয়ার মনখালী কোনারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টেকনাফের শামলাপুর বাজার থেকে গাঁজা সেবন করে বাড়ি ফিরে আসে আমান উল্লাহ। এরপর ঘুমন্ত অবস্থায় নিজের মেয়ে জ্যোতিকে নির্মমভাবে রড দিয়ে আঘাত করে। একপর্যায়ে সে নিথর হয়ে গেলে মেয়ের মরদেহ টেনে নিয়ে গিয়ে পাশের মনখালী খালের পানিতে ফেলে দেয়।

চিৎকার শুনে অন্য সন্তানরা ও স্ত্রী জোসনা আক্তার ছুটে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে এলাকাবাসী জড়ো হয়ে খালের পাশে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন চাকমাপাড়া ব্রিজের নিচ থেকে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আমান উল্লাহকে আটক করে তার বাড়ির টিনের চালা ও দরজা ভেঙে বাইরে বের করে আনে এবং পুলিশের হাতে তুলে দেয়।

পরে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক আমান উল্লাহকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশের সামনেই নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করেন তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের মতে, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক অশান্তি লেগেই থাকত। তার এই নির্মমতা পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন একটাই দাবি—এই পাষণ্ড যেন উপযুক্ত শাস্তি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় পাষণ্ড বাবার নির্মমতা: চার বছরের মেয়েকে হত্যা করে ফেলে দিল খালে

আপডেট সময় : ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫