সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

ইরাকজুড়ে একাধিক সামরিক ঘাঁটিতে সিরিজ হামলা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ইরাকের একাধিক সামরিক ঘাঁটি রাতের আঁধারে সিরিজ হামলার শিকার হয়েছে। এসব হামলার পেছনে কারা জড়িত—তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে ইরাকের স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাতে জানানো হয়, ভোররাতে ধি-কার প্রদেশের ইমাম আলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়। মূল হামলাটি হয় ঘাঁটিতে থাকা রাডার সিস্টেমের ওপর।

এছাড়া সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতেও পরপর দুটি বিস্ফোরণ ঘটে, যা ঘাঁটিটির ভেতরে ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়। উল্লেখ্য, বালাদ ঘাঁটি একসময় ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল।

অপরদিকে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত ভিক্টরি বেইজ কমপ্লেক্সেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যেটি একটি পুরনো মার্কিন সামরিক স্থাপনার অংশ। এছাড়াও, ইরাকের উত্তরের ক্যাম্প তাজি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ধরে যায়, যা কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়।

এখন পর্যন্ত এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির আলোকে এসব হামলার পেছনে আন্তর্জাতিক বা আঞ্চলিক রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা, তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরাকজুড়ে একাধিক সামরিক ঘাঁটিতে সিরিজ হামলা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে

আপডেট সময় : ০৮:০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫