সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদিত ২০২৬ সালের ছুটির তালিকা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

২০২৬ সালে ঈদে ১১ দিন ও পূজায় ২ দিন ছুটি

চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে।

একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের মতোই আগামী বছরও ঈদ ও পূজার ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে জনগণের ঈদযাত্রা হবে আরও সহজ ও নির্বিঘ্ন বলে আশা করা হচ্ছে।

“চলতি বছর দুই ঈদ ও পূজায় বেশি ছুটি থাকায় মানুষের ভোগান্তি কমেছে, দুর্ঘটনাও তুলনামূলকভাবে কম ছিল। সেই ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই ২০২৬ সালের ছুটির কাঠামো একই রাখা হয়েছে,” — বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

প্রস্তাব অনুযায়ী—

ঈদুল ফিতর: দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি।

ঈদুল আজহা: দিনসহ আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি।

শারদীয় দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমী মিলিয়ে ২ দিন ছুটি।

এর মধ্যে দুই ঈদের মূল দিন এবং বিজয়া দশমী সাধারণ ছুটি, আর বাকি দিনগুলো নির্বাহী আদেশে ঘোষিত ছুটি হিসেবে থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদিত ২০২৬ সালের ছুটির তালিকা

আপডেট সময় : ০৭:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫