সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

অনলাইন ক্লাসে অনভিপ্রেত আচরণ: শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে আইনি নোটিশ ও থানায় অভিযোগ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীল ও অনভিপ্রেত আচরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (১০ জুলাই) এ নোটিশ পাঠানো হয়। এর আগে রাজধানীর ভাটারা থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আশরাফ বিজয় নামের এক অভিভাবক।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই রাত ১২টার দিকে ‘অন্বেষণ কোচিং সেন্টার’-এর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি অনলাইন ক্লাস চলাকালে এক শিক্ষক ও এক শিক্ষিকাকে আপত্তিকর ও অসামাজিক আচরণ করতে দেখা যায়। অভিযোগকারীর দাবি, লাইভ ক্লাসে থাকা অবস্থায় শিক্ষক-শিক্ষিকা একে অপরকে চুম্বন করেন, যা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ এবং নেতিবাচক মনোভাবের সৃষ্টি করে।

আশরাফ বিজয় আরও বলেন, “এই ধরনের আচরণ কেবল শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করে না, বরং শিক্ষক পেশার মর্যাদাকেও ক্ষুণ্ন করে। এ ঘটনায় আমরা মর্মাহত।” তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এবং তা প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

লাইভ ক্লাসের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে এর তীব্র সমালোচনা করেন এবং শিক্ষকতার মতো সম্মানজনক পেশায় এমন দায়িত্বহীন আচরণের কঠোর বিচার দাবি করেন।

এদিকে চার অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনলাইন ক্লাসে অনভিপ্রেত আচরণ: শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে আইনি নোটিশ ও থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫