সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

মগবাজার হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: প্রাথমিকভাবে বিষক্রিয়ার ইঙ্গিত

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক আলামত ও পরীক্ষার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তারা খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা গেছেন।

সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন করেন প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।

ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন,

“তিনজনের শরীরের উপসর্গ দেখে আমরা প্রাথমিকভাবে মনে করছি, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করে মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানেও উল্লেখ করা হয়, কারও শরীরে বাহ্যিকভাবে আঘাতের কোনো চিহ্ন নেই। এতে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কাই প্রধান বলে ধরা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ তিনটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মগবাজার হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: প্রাথমিকভাবে বিষক্রিয়ার ইঙ্গিত

আপডেট সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫