সর্বশেষ
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ, নেতৃত্বে আলমগীর গণি ও মনজুর হোসেন প্লাস্টিক শিল্পের সংকট নিয়ে প্রতিবাদী কণ্ঠের প্রতিবেদন ঘিরে ব্যাপক সাড়া, মন্তব্যে ব্যবসায়ীদের ক্ষোভ-উদ্বেগ চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব ভোলার পর্যটনে নতুন মাত্রা: নজর কাড়ছে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি তালুকদার খোকন শেরপুরে দুই গ্রামের সংঘর্ষ পুলিশসহ আহত প্রায় ১০ জনেরও বেশি, কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১, শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে,

দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি তালুকদার খোকন

 নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১২:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

​মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,সরকার গঠনের ১৫ দিন না যেতেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে। অথচ তারাই আবার সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে।
আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার অনুরোধ করছি।

​শনিবার সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​এমপি খোকন তালুকদার আরও বলেন,রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা আবার আমাদের মন্ত্রী-এমপিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ব্যক্তিগতভাবে ভালো থাকতে চেয়ে তারা দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে রাখতে চায়। আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার অনুরোধ করছি।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাট রোমান,খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার,সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান দাদন ফকির,খোয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম মাতুব্বরসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি তালুকদার খোকন

আপডেট সময় : ১২:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬