সর্বশেষ
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ও দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন আর নেই এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন শার্শার ডিহি থেকে আঃলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেপ্তার সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় আঞ্চলিক এস এম ই পণ্য মেলা -২০২৬ উদ্বোধন করা হয়। আজ ০৩ অক্টোবর শনিবার ২০২৬ খ্রি. ত ময়মনসিংহ জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুজ্জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ এবং সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ। স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) মো: নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আঞ্চলিক পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়। দুর্গাপূজার শারদ উৎসবকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, জুয়েলারি, অর্গানিক পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। উদ্যোক্তাদের বেচাকেনার সুযোগ বাড়ানোর লক্ষ্যে প্রধান অতিথি ০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মেলা পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬