সর্বশেষ
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ও দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন আর নেই এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন শার্শার ডিহি থেকে আঃলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেপ্তার সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

শার্শার ডিহি থেকে আঃলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেপ্তার

শার্শা ( যশোর ) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

 যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আঃলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। ৩ অক্টোবর ( বৃহস্পতিবার ) রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার টেংরালী গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, জিআর নং-৩০২-এর নিয়মিত মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িত ও মামলার তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শার ডিহি থেকে আঃলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬