সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

বৈরী আবহাওয়া: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানান দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন। তিনি বলেন, “সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে। নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।”

তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, এবং বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দৌলতদিয়া প্রান্তে কোনো যানবাহনের সিরিয়াল বা জট তৈরি হয়নি বলেও তারা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল থেকেই রাজবাড়ীর বিভিন্ন এলাকায় হালকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। যার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে দ্রুত লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানায় বিআইডব্লিউটিএ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈরী আবহাওয়া: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫