সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

অপরাধীদের ছাড় নয়, আইনের আওতায় আনা হবে সবাইকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:১৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লেগেছে, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেই অপরাধেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”

একই অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে আম রফতানি কার্যক্রম উদ্বোধন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কৃষকদের উৎপাদনে আরও বেশি উৎসাহিত করতে হবে। উৎপাদন বাড়লে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি উপকৃত হবেন সাধারণ ভোক্তারাও।”

তিনি আরও বলেন, “রফতানি বাড়াতে হবে, যেন আমদানির ওপর নির্ভরতা কমে। এ বছর আমের উৎপাদন গত বছরের তুলনায় বেশি হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপরাধীদের ছাড় নয়, আইনের আওতায় আনা হবে সবাইকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৭:১৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫