সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

‘ শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ ২৯ জুন সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। সভাপতি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা। যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে। শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে। এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়। একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে। আলোচনা সভার আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬