সর্বশেষ
মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ। আসন্ন চারঘাট পৌর নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি এমপি’র নির্দেশনায় ইয়াবা ব্যবসায়ী আটক স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে দৌলতপুরে ‘স্বপ্নধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’ ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন ২০ বছর আগে মৃত ব্যক্তির নামে ফেক আইডি! মসজিদ সভাপতির বক্তব্য ঘিরে নরোত্তমপুরে তীব্র আলোচনা শিল্পকারখানার মেশিন ও যন্ত্রাংশ তৈরিতে আস্থার নাম জে আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

‘ শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ ২৯ জুন সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। সভাপতি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা। যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে। শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে। এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়। একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে। আলোচনা সভার আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬