সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কারখানা কর্মীকে পিটিয়ে আহত, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ; প্রাণনাশের হুমকি

মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ০৬:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় এক পোশাক কারখানার কর্মীকে প্রকাশ্যে মারধর করে আহত এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই কারখানার এক কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ফয়সাল আহমেদ একটি গার্মেন্টস কারখানায় জুনিয়র কাটিংম্যান হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে একই কারখানার কর্মী নাজমুল ও তার সহযোগীরা বিভিন্নভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত ৬ জুন সন্ধ্যায় কারখানা থেকে ছুটি শেষে বাসায় ফেরার পথে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলার একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তার পকেটে থাকা ১৪ হাজার ৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ বলেন,
“আমাকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। শুধু মারধরই নয়, আমার কষ্টার্জিত টাকাও নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে আশুলিয়া থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারখানা কর্মীকে পিটিয়ে আহত, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ; প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৬:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬