সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

রাজশাহীর তানোরে খড়ের পালা ও গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ 

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

রাজশাহী তানোরে পূর্ব শক্রতার জেরে রাতের আধারে খড়ের পালায় আগুন ও গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ান। বৃহস্পতিবার  দুপুরের দিকে সুফিয়ান বাদি হয়ে অভিযোগ টি দায়ের করেন। তবে অভিযোগে কাউকে বিবাদী করা হয়নি। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মাদারিপুর গ্রামে খড়ের পালায় আগুন ও বিভিন্ন প্রজাতীর ফলের গাছ কাটার ঘটনাটি ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে ঘটনাটি নিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলেছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। 

আবু সুফিয়ান অভিযোগে উল্লেখ করেন, গত ২০ মে মঙ্গলবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে কে বা কারা ১০ বিঘা জমির খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়  এবং তিনটি সুপারির গাছ ও ৫ টি আম গাছ কর্তন করে রেখে যায়। অবশ্য দুটি আমগাছে আম ছিল। সে অবস্থায় কেটে ফেলে। ঘটনাটি এক পথচারী যাওয়ার সময় দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কে বিষয়টি অবহিত করা হলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সবার সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এতে করে আবু সুফিয়ানের ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, একজনের সাথে আরেক জনের কোন না কোন কারণে দ্বন্দ্ব ফাসাদ থাকতেই পারে। তাই বলে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিবে, আবার ফলসহ গাছ কেটে ফেলবে এটা কোন ধরনের কথা। খড়ের পালা বা গাছ তো কোন অপরাধ করেনি। তাহলে এসব করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে লাভ কি। একদিন না একদিন জানা যাবে কারা এসব করেছে। তখন কেমন লাগবে। এসব কোন বিবেক বান মানুষের কাজ হতে পারেনা। খড় গো খাদ্যের প্রধান উপকরণ। খড়ের দামও অনেক। 

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর তানোরে খড়ের পালা ও গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ 

আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫