সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রকি হত্যা মামলার প্রধান আসামী রবিউল র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

গোদাগাড়ীর চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি রবিউলকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র‍্যাব)-৫।

১৭ মে ( শনিবার) বিকাল- ৫ টায় ঢাকা জেলার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‍্যাব। রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী রবিউল ইসলাম গোদাগাড়ীর আচুয়াভাটা এলাকার মৃত তাহসান মহুরীর ছেলে।
এসময় মোঃ রবিউল ইসলামের কাছ থেকে জব্দকৃত আলামত হিসেবে মোবাইল ১টি, সীম ১টি, নগদ ৭শ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিহত ভিকটিম কাউসার আহমেদ রকি (২৫) পেশায় একজন অটো চালক। গত ১ এপ্রিল গোদাগাড়ী থানা এলাকার আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যায় রকি । এসময় আসামী মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) এর সাথে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসামী তার বাড়ি থেকে ধারালো হাসুয়া নিয়ে প্রকাশ্য দিবালোকে ভিকটিমের ডান পায়ের উরুতে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকারে আসামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম এর অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এই নারকীয় ঘটনা ও হত্যাকান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় গোদাগাড়ী থানায় নিহত ভিকটিম এর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রকি হত্যা মামলার প্রধান আসামী রবিউল র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫