সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

হাজারীবাগে পারিবারিক বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

ঢাকার হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রওশন আরা হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ৫ নম্বর কালু নগর এলাকার বাসিন্দা এবং আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে তাদের বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। কথাকাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন লাঠি দিয়ে তার মাকে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রুনা আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজারীবাগে পারিবারিক বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫