সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের একজন স্থানীয় শ্রমিকলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত ইসলামিয়া ট্রাক হোটেলে এই অভিযান চালানো হয়। রবিবার (৬ জুলাই) দুপুরে চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার চারজন হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের আব্দুল কুদ্দুস (স্থানীয় শ্রমিকলীগের সহ-সভাপতি), চট্টগ্রামের মিরসরাইয়ের কামাল উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়নের মীর হোসেন ভূঁইয়া এবং চাঁদপুরের হাইমচরের মো. ইয়াছিন।

অভিযানে তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

তদন্ত কর্মকর্তা গুলজার আলম বলেন, “দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ট্রাক হোটেলগুলোর আড়ালে মাদক ব্যবসা চলছিল। হোটেল মালিক ও কর্মচারীদের সহযোগিতায় ট্রাকচালক ও হেলপারদের কাছে মাদক সরবরাহ করা হচ্ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে এসব কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।”

তিনি আরও জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী যৌথবাহিনীর এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং মহাসড়ক ঘিরে গড়ে ওঠা মাদকচক্রের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫