সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

সাপ ধরেই কাল হলো! নিজের পালিত সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

ভোলা জেলার মনপুরায় খেলনা দেখানোর সময় নিজের ধরা সাপের কামড়ে মো. শাকিল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) ভোর ৪টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকায় সাপের কামড়ের ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের খোকন মাঝির ছেলে।

শাকিলের চাচা ফিরোজ মাঝি জানান, প্রায় ১৫ দিন আগে শাকিল তাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বাড়ির সামনের স্থান থেকে একটি সাপ ধরে আনেন। এরপর থেকেই তিনি সাপটি লালন-পালন করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি তালতলি এলাকায় সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন। এ সময় হঠাৎ সাপটি তার বাম পায়ে ছোবল মারে।

কামড়ের পর স্থানীয়রা প্রথমে তাকে একজন ওঝার কাছে নিয়ে গিয়ে বিষ মুক্ত করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে শাকিলকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপ ধরেই কাল হলো! নিজের পালিত সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫