সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাতকানিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ : চ্যাম্পিয়ন সাতকানিয়া মডেল হাই স্কুল

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করতে সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় সাতকানিয়া মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার চারটি স্বনামধন্য উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক শিক্ষা অফিস), সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহঃ

১) সাতকানিয়া মডেল হাই স্কুল
২) সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৩) দেওদীঘি উচ্চ বিদ্যালয়
৪) বায়তুল ইজ্জত বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়

প্রতিযোগিতার ধাপসমূহঃ

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সাতকানিয়া মডেল হাই স্কুল বনাম দেওদীঘি উচ্চ বিদ্যালয়, যেখানে জয়ী হয় সাতকানিয়া মডেল হাই স্কুল।
দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম বায়তুল ইজ্জত বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়; জয়ী হয় বায়তুল ইজ্জত।

চূড়ান্ত পর্বে জমজমাট লড়াইঃ

ফাইনালে মুখোমুখি হয় সাতকানিয়া মডেল হাই স্কুল ও বায়তুল ইজ্জত বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়। জমজমাট ও টানটান উত্তেজনাপূর্ণ বিতর্কে শেষ পর্যন্ত সাতকানিয়া মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের এমন যুক্তিনির্ভর অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনমূলক আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতকানিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ : চ্যাম্পিয়ন সাতকানিয়া মডেল হাই স্কুল

আপডেট সময় : ০৭:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫