সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

শেরপুরে বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০০ জন নেতাকর্মী। সংগঠনটির শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বিএনপিতে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ তিন শতাধিক নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন,
“সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে একটি দলীয় সরকার গঠিত হবে। আমরা বাস্তবতায় দেখছি, বিএনপিই দেশের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্য বাস্তবায়নে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ যোগদানের মধ্য দিয়ে শেরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী

আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬