সর্বশেষ
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য চাষে কৃষক কংগ্রেস সভা অনুষ্ঠিত

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে “পার্টনার কংগ্রেস সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে তানোর উপজেলা কৃষি অফিস।

“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এই কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুল রহমান। সভাপতিত্ব করেন তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ মিঞা, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন ও PARTNER প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ প্রমুখ।

সভা সঞ্চালনায় ছিলেন তানোর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস কুমার মণ্ডল। এতে বিষ ও কীটনাশকমুক্ত চাষাবাদ এবং কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন।

এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য চাষে কৃষক কংগ্রেস সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫