সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

  ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

 মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের কাকালদী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আহমেদ সোহাগ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। তারা জানান,কাকালদী মৌজার সি এস-৮১, ১০২ এস এ-৬৭,৭৭আর এস-২৩, ২০২ খতিয়ানের আর এস-১৭৭, ১৭৮, ১৭৯ দাগের ৯৭ শতাংশ জমি সোহাগ কিনতে চাইলে মালিকপক্ষ তা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি স্পেন শাহ আলমের প্রভাব খাটিয়ে জোর করে জমিটি দখল করেন এবং সেখানে তাদের নামে সাইনবোর্ড লাগায়। ভুক্তভোগীরা আরও বলেন, বিষয়টি নিয়ে গত ৭ জুন থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগের ১৭ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেনি বলে তারা দাবী করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, তিনি ৭ জুনের পর থানায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, তবে এখন অবগত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬