বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” তারিখ: ২৯ মার্চ ২০২৭
- আপডেট সময় : ০৪:৫৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন, বেনাপোল যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অবস্থিত বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২০২৫ সালের ১২ জুন “বেনাপোল থানা প্রেসক্লাব” নামে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছিল। তবে একই নামে একাধিক প্রেসক্লাব থাকায় বিভ্রান্তি এড়াতে এবং সংগঠনের স্বকীয়তা বজায় রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় “উপজেলা প্রেসক্লাব শার্শা”। বর্তমানে প্রেসক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুজ্জামান রিমু এবং সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ। সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষরে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন নামের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে প্রেসক্লাবটির কার্যালয় বেনাপোল রেল স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত, যা স্থানীয় সাংবাদিকদের কার্যক্রম পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।



















