সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাটগ্রাম সীমান্তে পুশ ইন: চার শিশুসহ ১১ নারী আটক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে চার শিশুসহ ১১ জন নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২১ মে) রাতে তাদের আটক করে বিজিবি সদস্যরা।

ধবলসতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন জানান, রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ ও ভারতীয় পুলিশ কাঁটাতারের গেট খুলে ১১ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে ওই ব্যক্তিরা গাটিয়ারভিটা হয়ে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন। নতুন বাজার এলাকায় পৌঁছালে সন্দেহ হলে বাজারের লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, ভারত থেকে তাদের পুশ ইন করা হয়েছে। এরপর বিজিবিকে খবর দিলে সদস্যরা এসে তাদের নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, একই রাতে আরও কয়েক দফায় বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন বলেও জানান তারা।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি গভীর রাতে চার শিশু ও সাত নারীকে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাটগ্রাম সীমান্তে পুশ ইন: চার শিশুসহ ১১ নারী আটক

আপডেট সময় : ০৬:৪০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫