সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পররাষ্ট্র সচিব পদ ছাড়ছেন জসীম উদ্দিন, নজরুল ইসলাম হতে পারেন ভারপ্রাপ্ত সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি কোনো অপসারণ নয়; বরং তিনি স্বেচ্ছায় এ পদ ছেড়ে দিতে চাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “পররাষ্ট্র সচিব নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। দু-একদিনের মধ্যেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। এরপর নতুন সচিব চূড়ান্ত হবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সচিব ছুটিতে যাচ্ছেন এবং দীর্ঘ সময় দায়িত্বে থাকবেন না। তিনি ভবিষ্যতে উত্তর আমেরিকার কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন।

এছাড়া পররাষ্ট্র বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে মো. নজরুল ইসলাম দায়িত্ব নিতে পারেন। তিনি এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পররাষ্ট্র সচিব পদ ছাড়ছেন জসীম উদ্দিন, নজরুল ইসলাম হতে পারেন ভারপ্রাপ্ত সচিব

আপডেট সময় : ০২:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫