সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নতুন রূপে আসছে দেশের মুদ্রা—নোটে ফুটে উঠবে ইতিহাস, ঐতিহ্য ও জুলাই আন্দোলনের গ্রাফিতি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে নতুন নোট। দেশের ইতিহাস, ঐতিহ্য ও ‘জুলাই আন্দোলনের’ প্রতিকৃতি তুলে ধরে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রথম ধাপে ছাড়া হচ্ছে এক হাজার কোটি টাকার নোট, যার মধ্যে থাকছে ২০ ও ৫০ টাকার নতুন নোট। এক সপ্তাহের মধ্যেই যুক্ত হবে এক হাজার টাকার নোটও। ধাপে ধাপে সব ধরনের নোট নতুন ডিজাইনে বাজারে আসবে বলে জানানো হয়েছে।

নতুন নোটে থাকছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য। ডিজাইনে বিশেষ গুরুত্ব পেয়েছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। থাকছে আহসান মঞ্জিল, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবনের জীববৈচিত্র্য, বাঘ, হরিণসহ ঐতিহাসিক স্থাপনাগুলোর প্রতিচ্ছবি। পাশাপাশি, কিছু নোটে স্থান পাবে ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’ এর প্রতীকী গ্রাফিতি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, “এই মাসেই কিছু নতুন নোট বাজারে আসবে। যদিও সব ধরনের নোট একসাথে ছাপানো সম্ভব নয়, তবে কাজ পুরোদমে চলছে।”

এর আগে, রাজনৈতিক পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বন্ধ হয়ে যায় ছাপানো টাকার বিনিময় কার্যক্রম। এতে দেখা দেয় খুচরা টাকার সংকট এবং পুরনো, ছেঁড়া নোট ব্যবহারে হয় ভোগান্তি।

তবে নতুন নোট ছাড়ার মাধ্যমে সেই দুর্ভোগ কাটাতে যাচ্ছে সরকার।

বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে দুটি সরকারি ও সাতটি ব্যাংকের মোট নয় ধরনের নোট। সব নোটের ডিজাইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক পরিচালক বলেন, “অনেকদিন পর বড় পরিসরে নোট পরিবর্তন হচ্ছে। এর আগে যতবার ডিজাইন পরিবর্তন হয়েছে, ততটা বড় রদবদল হয়নি। এবার ইতিহাস, ঐতিহ্য ও সমসাময়িক আন্দোলনের প্রতিচ্ছবি থাকবে নোটে।”

এই নতুন রূপে মুদ্রা শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, হয়ে উঠবে জাতির ইতিহাস ও গর্বের প্রতীক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন রূপে আসছে দেশের মুদ্রা—নোটে ফুটে উঠবে ইতিহাস, ঐতিহ্য ও জুলাই আন্দোলনের গ্রাফিতি

আপডেট সময় : ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫