সর্বশেষ
খেলনা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন

‘দেশটা তোমার বাপের নাকি’—প্রেরণার সেই গান গেয়ে পালিয়ে থাকতে হয়েছিল মৌসুমী চৌধুরীকে

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে কয়েকটি প্রতিবাদী গান মানুষকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল, তার মধ্যে অন্যতম ছিল ‘দেশটা তোমার বাপের নাকি’। এই গানটি গেয়ে লাখো মানুষের মনে আলোড়ন তুলেছিলেন সংগীতশিল্পী মৌসুমী চৌধুরী। তবে গানটির রাজনৈতিক বার্তার কারণে তাকে নিতে হয়েছিল বড় ঝুঁকি—এমনকি এক পর্যায়ে তাকে পালিয়ে থাকতে হয়েছিল।

এক সাক্ষাৎকারে মৌসুমী বলেন, “গানটি রেকর্ড হয়েছিল ২০২৩ সালে। লিখেছেন আমার গুরু ইথুন বাবু। রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রথম গানটি গাই। এরপর দেশের বিভিন্ন জায়গায় গানটি পরিবেশন করি। গানটির রাজনৈতিক বক্তব্য ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে হওয়ায়, আমার ওপর হুমকি-ধমকি শুরু হয়। একপর্যায়ে বাসা বদল করতে হয়, এমনকি গ্রামের বাড়ি থেকেও হুমকি আসে। ২৮ অক্টোবরের ঘটনার পর সবচেয়ে বেশি সময় আমাকে আত্মগোপনে থাকতে হয়েছিল।”

তবে সেই ভয়ঙ্কর সময় এখন কিছুটা পেছনে ফেলেছেন মৌসুমী। তিনি বলেন, “আমি বলব, এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আরও ভালো থাকতে চাই।”

মৌসুমী আরও জানান, ১৬ জুলাই শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তিনি খুব মর্মাহত হন। “তখন পল্টনে আন্দোলন করছিলাম। একদিন যমুনা ফিউচার পার্কে যাই, দেখি আন্দোলনে আমার গান গাওয়া হচ্ছে। শুনে খুব ভালো লেগেছিল,” বলেন তিনি।

তিনি জানান, ৩ আগস্ট রাতেও রামপুরায় আন্দোলনে অংশ নিয়েছেন, সেখানে ‘ক্ষমতা এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি গান প্রকাশ করেন। আর ৫ আগস্ট সকালে ঘুম থেকে উঠে ‘আনন্দের একটি সংবাদ’ পেয়েই মিছিলে বেরিয়ে পড়েন।

সাম্প্রতিক সময়ের নানা সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে মৌসুমী চৌধুরী গেয়েছেন আরও একটি নতুন প্রতিবাদী গান—‘এ যুদ্ধ কবে হবে শেষ’। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা গানটি ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘দেশটা তোমার বাপের নাকি’—প্রেরণার সেই গান গেয়ে পালিয়ে থাকতে হয়েছিল মৌসুমী চৌধুরীকে

আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫