সর্বশেষ
খেলনা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন

ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক, মাদকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে একসঙ্গে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার খুবজিপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতরা সবাই পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।

নাটোর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিলশা এলাকায় একটি নৌকায় ডিজে পার্টির আয়োজন করে ওই কিশোররা। সকালবেলা একটি মিনি ট্রাকে করে উচ্চ শব্দে গান বাজিয়ে ও হৈ-হুল্লোড় করতে করতে তারা পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। খুবজিপুর এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে এবং তল্লাশি চালায়।

তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে প্রায় ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভদকা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের সকলকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৪৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, তবে বাকি ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক, মাদকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫