সর্বশেষ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নালিতাবাড়ী উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল
মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।
- আপডেট সময় : ০১:২৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে নালিতাবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধায় নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ারেজ মো: কালিমুল্লাহ টুকন,যুগ্ম আহবায়ক আকরাম হোসেন অপু, আবদুল আলিম, শহর যুবদলের যুগ্ম আহবায়ক, মোক্তার হোসেন,আব্দুল মতিন,যুবায়ের আল জাফর তালাশ,নালিতাবাড়ী উপজেলা যুবদলের সদস্য, মোবারক আলী রাসেল,আবুল কালাম আজাদ কমল নেতৃত্বে গড়কান্দা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রা ব্যাহত করার যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না। তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে শালীনতা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, রাজনীতিতে অপসংস্কৃতি ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নালিতাবাড়ী উপজেলা শাখার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।



















