সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন আজ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

আজ উপস্থাপিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে দেশের ৫৪তম বাজেট। এবারের বাজেট উপস্থাপন করা হবে পূর্ব-রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে।

জানা গেছে, নতুন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের প্রাক্কলিত বাজেটের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের চেয়ে ৪৬ হাজার কোটি টাকা বেশি।

উন্নয়ন খাত বা এডিপির আওতায় ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় কিছুটা কম। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডকে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এর বাইরে কর-বহির্ভূত খাত থেকে আরও ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাতের পাশাপাশি দেশি-বিদেশি ঋণনির্ভরতা বাড়াবে।

কর ব্যবস্থায় আনা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিশেষ সুবিধা পাবেন নিবন্ধিত মুক্তিযোদ্ধারা। বাজেটে কিছু পণ্যের দাম বাড়ার এবং কিছু পণ্যের দাম কমার ইঙ্গিত মিলেছে। দাম বাড়তে পারে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের। অন্যদিকে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে।

পরিচালন ও নন-এডিপি খাতে প্রস্তাবিত বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট সংসদে উপস্থাপন বা আলোচনার সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে। এসব মতামতের ভিত্তিতেই বাজেট চূড়ান্ত করা হবে।

আগামী ২৩ জুনের পর কোনো একদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর হবে ১ জুলাই থেকে।

বাজেট উপস্থাপনার সময় পরিবর্তন করে বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার ছাড়াও সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে বাজেট ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন আজ

আপডেট সময় : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫