সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজারের বেশি, বহিষ্কার ৪১ জন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে ২২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল এবং বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের কারণে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৮৯৮ জন এবং পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয় ২৩ জনকে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ৪৯১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এ দিন মাদ্রাসা বোর্ডের ১০ জন এবং কারিগরি বোর্ডের ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজারের বেশি, বহিষ্কার ৪১ জন

আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫